পর্ব-১
প্রসপেক্ট বা অতিথি সিলেকশনের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দিতে হবেঃ
১) Attitude বা মনোভাব
২) Choice বা পছন্দ
৩) Need বা প্রয়োজন
৪) Aim বা লক্ষ্য
আমরা গড়পড়তা সকল ধরনের মানুষকে একই প্লাটফর্মে রেগুলার কর্মী বানানোর চেষ্টা করি যেটা আসলেই ব্যবসার জন্য নেতিবাচক প্রভাব নিয়ে আসে।
মানুষের মনোভাবের উপর শিক্ষার প্রভাব রয়েছে যে কারনে আপনি যখন প্রসপেক্ট সিলেক্ট করবেন অবশ্যই তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে সিলেক্ট করবেন, আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং-এ ডুপ্লিকেশন দারুন কাজ করে। সুশিক্ষিত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আত্নবিশ্বাসী এর কারন হলো সে জানে কোন পথে তার সাফল্য নিহিত।
ইতিবাচক মানুষ পরনির্ভরতায় বিশ্বাসী নয় তাই তাকে পথের সূত্র বললেই সে পথের সন্ধান করে নেয়।
আমরা ইতিবাচক মানুষ কিভাবে চিনব সে বিষয়ে বিশ্বখ্যাত লেখক ও মুটিবেটর শিব খেরার বইটি পড়লেও জানতে পারি।
আমাদের মধ্যে অনেক অভিজ্ঞতাসম্পন্ন পরিবেশক আছেন যারা নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে ডিরেক্ট সেলিং ব্যবসা করতে আগ্রহী, এটি সবক্ষেত্রে নেতিবাচক নয় কিন্তু এ ধরনের মানুষ দীর্ঘস্থায়ী প্লানে টিকে থাকতে পারে না। কারন তারা সহজে বিক্রয়যোগ্য পণ্য খুঁজে যা তাকে কম পরিশ্রমে বেশি লাভ এনে দিবে। এবার নিশ্চয় বুঝতে পারছেন তাকে আপনার কোম্পানীতে প্রসপেক্ট হিসেবে বাছাই করা উচিত কিনা।
আবার আমরা এমন কিছু কর্মীদের দেখতে পাই যারা দ্রুত অর্থ সন্ধানে থাকে যাদের কাছে নৈতিকতার বালাই নেই, শর্টকার্ট সিস্টেমের খুঁজে থাকে। এদের জন্য কি আপনার প্রতিষ্ঠান প্রযোজ্য?
এভাবে আমার মনোভাব যাচাই করবো, সঠিক মানুষটিকে বাছাই করতে পারলে আপনার সারা বছর ডাউনলাইন খুঁজতে হবে না।
একজন সফল নেটওয়ার্কারকে মানুষের সাইকোলজি বা মনস্তাত্বিক বিষয় বুঝার ক্ষমতা থাকতে হবে, এটি কোন কঠিন কাজ হয় বরং এটি আপনার কাজের একটি অংশ।
এই আলোচনা আরো চলবে……..
লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply
You must be logged in to post a comment.