Deprecated: Optional parameter $field declared before required parameter $post is implicitly treated as a required parameter in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/pc-google-analytics/includes/lib/class-pc-google-analytics-admin-api.php on line 281

Warning: The magic method Hugeit_Slider::__sleep() must have public visibility in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/slider.php on line 262

Warning: The magic method Hugeit_Slider::__wakeup() must have public visibility in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/slider.php on line 264

Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
M Rahman Arif

About Writer

এম. রহমান আরিফ (মাহমুদুর রহমান আরিফ), একজন মাল্টি-লেভেল মার্কেটিং বিষয়ক লেখক ও গবেষক। তিনি ১৯৭৬ সালের ২১শে আগস্ট ফেনী জেলার পরশুরাম উপজেলার অর্ন্তগত উত্তর ধনীকুন্ডা গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মরহুম ইঞ্জিনিয়ার আজিজুর রহমান এর চাকুরীর সুবাদে শৈশবকাল থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত কাটে চট্রগ্রামে। তার বাবা ছিলেন টি.এস.পি ফার্টিলাইজার এর সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। পড়াশুনায় পর্যায়ক্রমে ২০০১ ও ২০০৩ সালে তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ ও এম.বি.এ ডিগ্রী লাভ করেন। কর্মজীবনের সূচনাতেই তিনি নেটওয়ার্কার হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে চাকুরীর পাশাপাশি এ বিষয়ে জানার চেষ্টা করতে থাকেন, এরই সুবাদে দীর্ঘ চার বছর পড়াশুনার পর তার এমএলএম সম্পর্কিত প্রথম বই “বিপণন বিবর্তন” ২০০৭ সালে প্রকাশিত হয়। এরপর পর্যায়ক্রমে ২০০৮ সালে ”রিলেশনশীপ মার্কেটিং কেন করবেন” ২০০৯ সালে “দি মিলিওনিয়ার অব নেটওয়ার্ক মার্কেটিং” ও “১০০ নেটওয়ার্ক মার্কেটিং টিপস্” ২০১০ সালে “এমএলএম নীতিমালা ও প্রাসঙ্গিক কিছু কথা” এবং ২০১৪ সালে “বিক্রয় ও বিপণন কৌশল” প্রকাশিত হয়। এছাড়াও এমএলএম বিষয়ক তিনি অসংখ্য লেখা বিভিন্ন অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়। এমএলএম বিষয়ক বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত আইন “মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন ২০১৩” তৈরীতে তিনি  সরকারের সাথে কাজ করেন। ২০২২ সালে “বিপণন বার্তা” নামক ম্যাগাজিন প্রকাশ করেন। বর্তমানে সঠিক এমএলএম চর্চার জন্য বিভিন্ন সচেতনতামূলক সামাজিক কার্যক্রমে তিনি জড়িয়েছেন। মাল্টি-লেভেল মার্কেটিং পদ্ধতির প্রকৃত সত্য প্রকাশের মাধ্যমে সাধারন মানুষের মাঝে বিরাজমান ভ্রান্ত ধারণা দূরীভুত করতে তিনি বদ্ধপরিকর।