আপনি যদি নিরাপদ ক্যারিয়ার করতে চান তবে সরকারী চাকুরী খুঁজুন
আপনি যদি প্রচুর ধন সম্পদের মালিক হতে চান তবে উদ্যোক্তা হোন
আপনি যদি সেবার পথে ক্যারিয়ার করতে চান তবে ডাক্তার বা শিক্ষকতার পথ বেছে নিন
আপনি যদি চ্যালেঞ্জিং ক্যারিয়ার পেতে চান মার্কেটিং এর পথ বেছে নিন
আর আপনি যদি সবকিছু এতসাথে পেতে চান তবে নেটওয়ার্ক মার্কেটিংকে বেছে নিন
ভাল ও মন্দ কোম্পানী কিংবা সিস্টেমের আলোচনায় গেলাম না কারা নেটওয়ার্ক মার্কেটিং করবে সে বিষয়ে কথা বলবোঃ
পৃথিবীতে এমন কোন সিস্টেম নেই যেখানে ক্রেতারা আয় করতে পারে এবং কমপক্ষে ৪/৫% নেটওয়ার্কার ক্যারিয়ার হিসেবে সফলতা পায়।
একটা ৮/১০ হাজার টাকার চাকুরী পেতে যদি ১২ বছর পড়াশুনা করে বিএ পাশ করে পাঁয়ের জুতা ক্ষয় করে কাঠখড় পোহাতে হয় তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় একটা আইডি আর দুইজন স্পন্সর করে লাখ-কোটি টাকার স্বপ্ন দেখা মোটেও যুক্তি সংগত নয়।
আপনি প্রতারণার কথা বলবেন? গ্যাম্বলিং কিংবা পিরামিডের কথা বলবেন? এসব কারা করছে একবার দেখুন, এসব ওরাই করে যাদের নূন্যতম শিক্ষা নেই, মনুষ্যত্ব নেই, যাদের নিজস্ব কোন পরিচয় নেই, যাদের অন্য কিছু করার যোগ্যতা নেই।
কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং কে বেছে নিবেন?
কারন এখানে বিত্তশালী হওয়ার সুযোগ আছে, অসংখ্য মানুষকে পথ দেখানোর সুযোগ আছে, সেবার সুযোগ আছে, সম্মানের সুযোগ আছে, নিজের মত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে, এতসব অন্য কোন পেশায় আছে কি?
আপনি মুদি দোকান কিংবা ফ্লেক্সিলোডের ব্যবসায় ডিরেক্ট সেলিং করবেন?
আপনি কি এমওয়ে, এভন, ফরএভার, হার্বালাইফ, নিউস্কিন, ওরিফ্লাম, নেচুরা, জিউনিস, ইনফিনিটাস এবং এটমী’র নাম শুনেছেন? এসব হলো পৃথিবীর সেরা সব ডিরেক্ট সেলিং কোম্পানী।
একটু যাচাই করে দেখুন এদের একটা প্রোগ্রামের ব্যয় আমাদের ২/৪টা কোম্পানীর মুলধনের চেয়েও বেশি।
শুধু পয়েন্টের ভাগাভাগি করেই নেটওয়ার্ক মার্কেটিং হয় না এজন্য যুগ যুগ ধরে রিসার্চ, বায়ো-টেকনোলজি, ন্যানো টেকনোলজি, পৃথিবীর সেরা সব অনলাইন এক্সাপার্টদের নিয়ে তৈরী করা হয় ওয়েবসাইট।
আপনি ২/৫/১০ লাখ টাকায় সফটওয়্যার করে নিজে এমএলএম ব্যবসা করবেন? এটা সবচেয়ে বড় ভুল, আপনি ই-কমার্স করতে পারেন, অনলাইন শপ করতে পারেন কিন্তু এমএলএম মোটেও সহজ কোন বিষয় নয়, ৫০/১০০ বছর ট্রেডিশনাল ব্যবসার পর যেসব প্রতিষ্ঠান এই মার্কেটিংকে বেছে নিচ্ছে তাদের সাথে আপনাকে প্রতিযোগীতা করতে হবে। ভেবে দেখুন আপনি কোথায় আছেন?
আজ আপনি সারা পৃথিবীতে যে ব্যবসা নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছেন, যে কোম্পানী আপনাকে সারা পৃথিবীতে ব্যবসার সুযোগ দিবে সেটি হলো ডিরেক্ট সেলিং। এজন্য আপনার দৃষ্টিকে প্রসারিত করতে হবে, চিন্তার পরিসীমাকে বাড়তে হবে, উন্নত মানসিকতা পোষন করতে হবে, বিশ্বব্যাপী আপনার ব্যবসাকে ছড়িয়ে দেয়ার প্রস্তুতি নিতে হবে।
প্রতিযোগীতায় টিকে থাকার জন্য উন্নত প্রযুক্তি ও আধুনিকতাকে সাথে নিতে হবে, সব কিছুতে ইমোশন চলে না। বায়োটেকনোলজির যুগে শ্রীপুরের বড়ি দিয়ে এমএলএম করলে সেটা আমার আপনার ক্যারিয়ার হবে না কিছু সময় আয়ের ব্যবস্থা হবে এই যা।
কারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিংকে পেশা হিসেবে নিবে?
যাদের শিক্ষা আছে, মেধা আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, সফর করা ধৈর্য্য আছে, মার্কেটিং চ্যালেঞ্জ নেয়ার সাহস আছে, সেবার করার ইচ্ছে আছে, নীতি ও নৈতিকতা আছে, বিবেকবোধ আছে এবং সবাইকে নিয়ে চলার অঙ্গীকার আছে।
যে নেটওয়ার্কাররা আজ ১০০ কোটি টাকা বছরে আয় করেছে (যেমন- Dexter and Birdie Yager, Chanida and Nat Puranaputra, Rolf Kipp, Brian McClure) তাদের শুরুটা শুন্য থেকেই ছিল।
পরিশেষ বলবো, সবার জন্য নেটওয়ার্ক মার্কেটিং নয়, নেটওয়ার্ক মার্কেটিং মোটেও সহজ কোন ব্যবসা নয়।
নেটওয়ার্ক মার্কেটিং এ পরিবর্তন অবিশ্যম্ভাবী।
First Published in Facebook 24 February 2020

Leave a Reply
You must be logged in to post a comment.