Deprecated: Optional parameter $field declared before required parameter $post is implicitly treated as a required parameter in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/pc-google-analytics/includes/lib/class-pc-google-analytics-admin-api.php on line 281

Warning: The magic method Hugeit_Slider::__sleep() must have public visibility in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/slider.php on line 262

Warning: The magic method Hugeit_Slider::__wakeup() must have public visibility in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/slider.php on line 264

Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
নেটওয়ার্ক মার্কেটিং-এ প্রফেশনালিজম কেন গুরুত্ব – M Rahman Arif

নেটওয়ার্ক মার্কেটিং-এ প্রফেশনালিজম কেন গুরুত্ব

পড়াশুনা শেষ করার পর কিংবা কর্মজীবনের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক পেশা বাছাই করে নেয়া। আপনি যদি চিকিৎসাশাস্ত্র, ইঞ্জিনিয়ারিং, ওকালতি এসব পেশা ছাড়াও চাকুরী কিংবা ব্যবসায় সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে প্রতিটি পদক্ষেপে হোঁচট খেতে হবে। আপনি বেছে নিতে পারে একাউন্টেন্সী, প্রশাসনিক অথবা মার্কেটিং ক্ষেত্র এবং স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতা আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিবে। তেমনি ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে সেই বিষয়টি বেছে নিতে হবে যেখানে আস্থা আছে এবং যে বিষয়টিতে পরিপূর্ণ ধারণা রাখেন। এমন অসংখ্য মানুষ রয়েছেন আমাদের চারপাশে যাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী থাকা সত্বেও সফলতার মুখ দেখতে পাননি কারণ তাদের হয় সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল অথবা তারা অনেক কঠিন পথ বেছে নিয়েছিল। কর্মজীবনের শুরুতে পেশা ও কাজ বাছাইয়ে ভুল করলে তার মাশুল আপনাকে দিতেই হবে।
এবার মূল কথায় আসি, নেটওয়ার্ক মার্কেটিং-এর ক্ষেত্রে প্রফেশনালিজম খুবই গুরুত্বপূর্ণ। আমি বিগত এক যুগ ধরে এমন সব অনেক ছেলে-মেয়েদের দেখেছি যারা ৫/৬ বছর এই এমএলএম এর পিছনে দৌঁড়ে নিজেদের ট্র্যাক হারিয়ে ফেলেছেন। তারা চাইলেও অন্য কোন পেশায় ফিরে গিয়ে শুরু করতে পারছে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি খেলার মাঠই না থাকে তবে আপনি খেলোয়াড় হয়ে কি করবেন। যেখানে মাঠ আছে এবং নিজের নৈপূণ্যতা দেখিয়ে সেরা হতে পারবেন সেখানকার খেলোয়াড় হউন। আমরা যতই আধুনিকতা আর উন্নত চিন্তা-চেতনার কথা বলি না কেন আমরা এখনও উন্নত বিশ্বের চেয়ে অনেক পিছিয়ে। যে নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানের মতো দেশে সমাদৃত সেই এমএলএম এখানে প্রতারণার হাতিয়ার। জেলী ফিসের মতো অষ্টপদ দিয়ে আপনার নেটওয়ার্কিং এর জালে শুধু মানুষকে জড়ালেই হবে না, তার জীবনের সফলতা ও ব্যর্থতার বিষয়টি মাথায় রাখতে হবে কারণ তাকে প্রথম আশার বাণী আপনিই শুনিয়েছেন। আমি কিছু সত্য কথা বলি বলেই অনেক পরিবেশক, লিডারদের কাছে আমি অপছন্দের হয়তোবা কিন্তু এটাও সত্যি যে উত্তরসূরীদের সঠিক পথ দেখানোর দায়িত্বও আপনার-আমার। যে পথে আমি ভুল করেছি সে পথ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। বিপদে পাঁ বাড়ানো মানুষগুলোকে বাচাঁনোর দায়িত্ব আমাদের।
আমি আবারও বলছি নেটওয়ার্ক মার্কেটিং কোন বিপদজনক পথ নয় তবে এটাকে এদেশে অনেক বেশি বিপদজনক করে ফেলা হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে সারা বিশ্বে মাত্র ৩% পরিবেশক এই নেটওয়ার্ক মার্কেটিং পেশায় স্বাবলম্বি হয়ে থাকেন যদি পরিসংখ্যান ভুল না হয় তবে আপনাকে সম্পূর্ণ প্রফেশনাল হয়ে এই ৩% এর ভেতর আসতে হবে অথবা এটিকে সেকেন্ডারী আয়ের পথ হিসেবে সিলেক্ট করতে হবে। প্রফেশনালিজমের কোন বিকল্প নেই, আপনি যে পেশায় নিজেই সফল হতে পারেননি সেখানে অন্যকে হোপ বা আশা দেখাবেন না এবং তা কখনও না। যদি দু’একটা কক্সবাজার বা বিদেশ ভ্রমণকে আপনি নিজের সফলতা করেন তবে আপনাকে অনেকেই ব্যবহার করবে কারণ তারা জানে কিভাবে আপনাকে দিয়ে ব্যবসা করিয়ে নেয়া যায়।
নেটওয়ার্ক মার্কেটিং অনেক চমৎকার একটি ক্ষেত্র, এখানে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন পূরনের জন্য একত্রিত হয় কিন্তু খুব কম মানুষই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। ট্র্যাকে এসে দৌঁড়ানো শুরু করলেই আপনি শীর্ষে পৌঁছাতে পারবেন না। এর জন্য অধ্যবসায়, অনুশীলন আর পেশাগত মনোভাব বিশেষ প্রয়োজন। আমার মনে হয়, “সফলতা মানে অন্যের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখা।” আপনার কি মনে হয়?
Be Professional Be a Real Networker

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply