
বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারগুলো মানব সভ্যতার বিকাশ ও আধুনিকায়নে অনন্য ভূমিকা পালন করেছে। প্রতিটি আবিষ্কারের ভাল-মন্দ দুটি দিক রয়েছে তবে তা নির্ভর করে মানুষের ওপর। তেমনি বিভিন্ন পদ্ধতি, কৌশল কিংবা গবেষনালব্ধ বিষয়বস্তুর ইতিবাচক ব্যবহার সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পূর্বশর্ত। আমরা সাধারণত উন্নত বিশ্ব হতে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে আছি এর অন্যতম কারণ নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারে অনীহা ও অজ্ঞতা। আর আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি আধুনিক প্রযুক্তির অপব্যবহারের দরুন। এবার মূল কথায় আসি, নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি সমগ্র বিশ্বে একটা ভালো অবস্থান তৈরী করতে সক্ষম হলেও বাংলাদেশে এর অবস্থান বিপরীত কারণ প্রতারক, ভন্ড আর চৌর্যবৃত্তি পেশার মানুষের অভাব নেই এখানে। সুযোগ সন্ধানী, জোচ্চোর মানুষ অসংখ্য। এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে প্রতারণা অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করে এরই মধ্যে অনেক কালপিট ধণাঢ্য বনে গিয়েছে। অথচ সারা বিশ্বে জনপ্রিয়তা পা্ওয়া একটি বিপণন পদ্ধতি বাংলাদেশে এসে প্রতারণা ফাঁদ হিসেবে আখ্যা পেল। ধিক্কার দিই তাদের যাদের কারণে আজ এমএলএম শিল্প প্রশ্নের সম্মুখীন, অভিশপ্ত তারা, অভিশপ্ত তাদের অনুসারীরা। লক্ষ লক্ষ নিরীহ মানুষ বাংলাদেশের এমএলএম নাম ভাঙ্গানো প্রতারক ব্যবসায়িদের কবলে পড়ে এখন বিপর্যস্ত। যাই হোক এখন আমাদের কোন গতি নেই, না ব্যবসায়ীদের কাছে না প্রশাসনের কাছে। রাষ্ট্রযন্ত্র দীর্ঘ ৩ বছর ধরে শুধু আইন তৈরীতেই ব্যস্ত। বস্তুতপক্ষে কারো সাহায্যই প্রয়োজন নেই যদি বিবেকবান মানুষগুলো একত্রিত হয়, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত আছেন তারা সোচ্চার হয়। অফলাইন, অনলাইনসহ যাবতীয় ইনভেস্টমেন্ট প্লান সম্পূর্ণ বন্ধ করার কোন বিকল্প নেই। তরুন-তরুণী থেকে শুরু করে অবসর প্রাপ্ত সরকারী -বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী সকলেই অন্তুত একবার করে এমএলএম নামধারী প্রতারক চক্রের শিকার। পদ্ধতিটির অপব্যবহারের ফলে এখানে একটি সুক্ষ বিষয় কাজ করে, যেমনঃ যদি বিষয়টা এমন হতো যে শেয়ার মার্কেটের মতো তবে কপাল পেটানো ছাড়া কোন গতি নেই তবে এতটা ক্ষতি হতো না। কিন্তু এখানে নিজেকে উদ্ধার করার জন্যে অন্য দুজন/তিনজনকে অর্ন্তভু্ক্ত করার কারণে ক্ষতিগ্রস্থদের সংখ্যা বেড়েই যায় যদি পদ্ধতিটি আইন/নিয়ম বর্হিভূত হয়। আমরা শুধু ভুল আর ভুল করেই যাচ্ছি, আর এ ভুলের মাশুল দিতে হচ্ছে লক্ষ লক্ষ গ্রাহক/ক্রেতাদের। নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিটিকে জটিল করে না তোলে খুব সহজে ভাবুন এর চেয়ে চমৎকার বিপণন পদ্ধতি দ্বিতীয় কোনটি হতে পারেনা। বর্তমান সময় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর হাই টাইম সুতারাং ভুল পথে পাঁ না বাড়িয়ে সঠিক পথ বেছে নিতে হবে।
(First Published in May 2012)
লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply
You must be logged in to post a comment.