নেটওয়ার্ক মার্কেটিং স্বাধীন ও সচেতন একটি ব্যবসা। এখানে অনেক কিছু পাওয়ার যেমন সুযোগ আছে তেমনি অনেক কিছু হারানোর ভয়ও আছে। প্রশ্ন থাকতে পারে কেন ভয় পাওয়ার বিষয় আছে? জি, কারন এটি আধুনিকতম একটি ব্যবসা যে বিষয়টির সাথে এখনও সাধারন মানুষ পরিচিত নয়। আমরা যে কোন ব্যবসার সিদ্ধান্ত নিতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় সামনে এসে দাঁড়ায় অভিজ্ঞতা। ঠিক একইভাবে আপনি যে বয়সের এবং যত জ্ঞানীই হোন না কেন নেটওয়ার্ক মার্কেটিং এর অনভিজ্ঞতা আপনাকে বিপদে ঠেলে দিবে। এখন প্রশ্ন হলো, কাজ না করে কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন? জি, এজন্য শুরুতে নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে ব্যাপক জানার চেষ্টা করুন বা শেখার চেষ্টা করুন। যা হোক মূল বিষয়ে আসি, বর্তমান সময়ের প্রয়োজনে ব্যবসায় কি ধরনের কৌশল গ্রহণ করবেনঃ
সংকটকালীন সময়ে (বর্তমান করোনা) ব্যবসার কৌশলগত কিছু পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে যেমন বিষয়গুলো কেমন হতে পারেঃ
১) পণ্য বাছাইয়ের ক্ষেত্রে যেমনঃ যেসব পণ্য ইমিউন সিস্টেম গঠনে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সুস্থ রাখতে সহায়তা করে।
২) কম পরিশ্রমের সময়ে যাতে শরীরে ফ্যাট বা চর্বি বেড়ে না যায় সেসব পণ্য অধিক চাহিদা তৈরী হবে
৩) সহজলভ্য পণ্য যেসব পণ্য কম সময়ে ও কোন ধরনের সমস্যা ছাড়া পাওয়া যাবে
৪) এই সংকটকালীন সময়ে টীম ও গ্রুপ সেলের সুযোগ কম তাই ব্যক্তিক বিক্রয় পার্সোনাল সেল বাড়াতে হবে
৫) অনলাইনে সেলের প্রতি গুরুত্ব দিতে হবে এবং যেহেতু কাস্টমারে লেভেলে পয়েন্ট/পিভি’র প্রয়োজন নেই তাই মূল্যের প্রতি লক্ষ্য রাখতে হবে।
৬) এমএলএম পণ্য ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অত্যাধিক প্রয়োজনীয় ও জরুরী পণ্য সামগ্রী বিক্রয়ের প্রচেষ্টা করা
৭) একই সাথে টীমের অন্যান্য সদস্যদের একক বিক্রয়ের প্রতি জোর প্রদান করা
৮) ‘বারটার সিস্টেম’ এর কথা মনে আছে, অর্থাৎ যখন টাকার লেনদেন ছিল না, তখন পণ্য বিনিময় প্রথা ছিল। বর্তমান সময়টাকে তেমনই মনে করতে হবে। চারদিকে লক্ষ্য করে দেখুন কার কি প্রয়োজন এবং কোন পণ্যটি বা সেবাটি আপনার দ্বারা সম্ভব। এরপর ব্যবসা নামুন।
৯) কে কিভাবে সময় কাটাচ্ছে এবং তার কাছে সুবিধাজনক কোন ব্যবসা আছে কিনা খোঁজ নিন তবে অবশ্যই মানিগেম বা অবৈধ কোন ব্যবসায় জড়াবেন না।
১০) বর্তমান সময় প্রত্যেক মানুষের জন্য সংকটপূর্ণ তাই ধৈর্য্যহারা হবেন না, একই সাথে এমন কোন ঝুঁকি নিবেন না যা আপনার ও পরিবারের জন্য বিপদজনক হতে পারে।
নিরাপদ থাকুন, সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন
ধন্যবাদ সবাইকে

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply
You must be logged in to post a comment.