Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
একজন ক্রেতাকেও দায়িত্বশীল হতে হবে অনলাইন কেনাকাটায় – M Rahman Arif

একজন ক্রেতাকেও দায়িত্বশীল হতে হবে অনলাইন কেনাকাটায়

একজন ক্রেতাকেও দায়িত্বশীল হতে হবে অনলাইন কেনাকাটায়

কথাটা শুনতে একটু বেমানান মনে হলেও এটাই সত্য বিশেষ করে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। যদিও আমরা বলে থাকি “কাস্টমার ইজ অলওয়েজ রাইট” তবুও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নতুন ব্যবসায়িক প্লাটফর্ম গড়ে উঠে।
অবশ্যই একজন ক্রেতা তার প্রাপ্যটুকু বুঝে নিবেন আর বিক্রেতা তার লক্ষ্য পূরণ করবেন। অর্থাৎ উইন উইন সিচুয়্যেশন থাকতে হবে। প্রথমে দেখে নিই বিক্রেতাকে কি কি করতে হবে।
একজন বিক্রেতাকে (অনলাইন বা অফলাইন) কিছু বিষয় অবশ্যই নিশ্চিত করা উচিত যেমনঃ
১) সঠিক পণ্য ক্রেতাকে প্রদান করা (প্রদর্শিত পণ্য অবশ্যই শতভাগ মিল থাকতে হবে)
২) পণ্যটি সঠিক মোড়কে ভালভাবে প্যাকেজিং করে পাঠানো যাতে পণ্য নষ্ট না হয়
৩) পণ্যের মেয়াদকাল ভালভাবে যাচাই করা (মেয়াদোত্তীর্ণ পণ্য ফেলে দেয়া বা দূরে সরিয়ে রাখা)
৪) বাজারের সাথে সংগতি রেখে মূল্য নিশ্চিত করা
৫) অতিরিক্ত মূল্য নির্ধারন কিংবা অনেক কমে পণ্য বিক্রয় দুটোই ব্যবসা সম্প্রসারনের জন্য নেতিবাচক
৬) পণ্য ক্রয়ের পর বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা

একজন ক্রেতা যেসব বিষয়ে সচেতন হবেনঃ
আমরা একজন ক্রেতার ক্রয় সিদ্ধান্তের ধাপ বা স্টেপগুলো দেখে নিই –
ক) প্রয়োজনীয়তা যাচাই বা অভাব যাচাইকরন (সত্যই আপনার পণ্যটি প্রয়োজন কিনা/ পণ্যটি আপনার চাহিদা মেটাতে পারবে কিনা ইত্যাদি)
খ) প্রয়োজনীয় পণ্যের তথ্য যাচাই, মূল্য যাচাইকরন বিভিন্ন সোর্স থেকে
গ) বিভিন্ন সোর্সের তুলনামূলক বিশ্লেষন অর্থাৎ কাস্টমার রিভিউ দেখা, পণ্যের বিবরন পড়ে দেখা, রিটার্ণ পলিসি জানা ইত্যাদি
ঘ) ক্রয় সিদ্ধান্ত গ্রহণ
ঙ) ক্রয়ের পর মূল্যায়ন

দ্বিপাক্ষিক সমঝোতা

  • একজন ক্রেতা যদি ভুল করে অর্ডার করেন তাহলে তাকে নূন্যতম ক্ষতিপূরন দেয়া উচিত কারন তা না হলে বিক্রেতা প্যাকেজিং খরচ, কুরিয়ার খরচ বহন করতে গিয়ে মাধ্যমে ক্ষতিগ্রস্থ হবেন।
  • একইভাবে কোন বিক্রেতা যদি ভুল পণ্য ডেলিভারী করেন তাহলে ক্রেতাকে সঠিক পণ্য ডেলিভারী চার্জ ছাড়া পাঠাতে হবে। এভাবে একজন ক্রেতা হয়রানি থেকে রক্ষা পাবেন।

আজকে যিনি ক্রেতা অন্যত্র তিনিই বিক্রেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই ক্রেতাকে বিক্রেতার প্রতি দায়িত্বশীল হতে হবে এবং বিক্রেতাকে ক্রেতার প্রতি দায়িত্বশীল হতে হবে। অন্যথায় বিশেষ করে অনলাইন বেচাকেনায় পারস্পরিক অবিশ্বাস তৈরী হবে হাজার কোটি টাকার বাজার নষ্ট হবে।

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply