ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুবিধা ব্যবহার করাকে ই-কমার্স বলে। এটি ইন্টারনেট কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। অনলাইনে পণ্য বেচাকেনা এর সহজ উদাহরণ। বস্তুত, যে কোনো ব্যবসায় ইলেক্ট্রনিক্সের মাধ্যমে পরিচালনা করাই হল ই-কমার্স।
কিছুদিন আগে সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে বললাম, আমি একটা ট্রেড লাইসেন্স বানাতে চাই ই-কমার্স ব্যবসার জন্য। প্রত্যুত্তরে একজন বললেন, “ই-কমার্স” বলতে ব্যবসার ধরন নেই, আপনি আইটি, সফটওয়্যার যে কোনটি দিতে পারেন।
ভাবনার বিষয়
আচ্ছা প্রথমে দেখে নেই ই-কমার্স আসলে কি?
——————————————————-
ই-কমার্স আসলে কোন ব্যবসা না। এটা কোন ব্যবসার মডেলও না। এটাই সত্যি। তাহলে প্রশ্ন জাগছে মনে – ই-কমার্স তাহলে কি ?
ই-কমার্স এর সোজা অর্থ করলে যা দাঁড়ায় ইলেক্ট্রনিক্স কমার্স।
ই-কমার্স হচ্ছে, কোন বানিজ্যের ইলেক্ট্রিকিকরন মানে প্রযুক্তির ব্যবহার সংমিশ্রিতি করে বানিজ্যের প্রসেসকে সহজীকরনের পাশাপাশি প্রসারও বৃদ্ধি করা।
# মূলত ই-কমার্স একটি টুলস। এই টুলসের মাধ্যমে আপনি আপনার যে কোন ব্যবসাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরনের মাধ্যমে আপনার ব্যবসার প্রসেস ও প্রসারকে বৃদ্ধি করতে পারেন। পাশাপাশি অভ্যান্তরীন ব্যবস্থাপনা ও ভোক্তার জন্যে পণ্য বা সেবা প্রাপ্তির নিশ্চয়তাকে সহজতর করে তুলতে পারেন।
ই-কমার্সের প্রকারভেদঃ
—————————–
• ব্যবসা-থেকে-ব্যবসা (B2B)ঃ ব্যবসা-থেকে-ব্যবসা ই-কমার্স সম্পাদিত হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। ৮০ শতাংশের (৮০%) মত ইলেকট্রনিক কমার্স ব্যবসা-থেকে-ব্যবসা প্রকার এর অন্তর্ভুক্ত।
• ব্যবসা-থেকে-গ্রাহক (B2C)ঃ ব্যবসা-থেকে-গ্রাহক ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে। এই প্রকারে
দ্বিতীয় সর্বাপেক্ষা বেশি ইলেকট্রনিক বাণিজ্য সম্পাদন হয়ে থাকে।
• ব্যবসা-থেকে-সরকার (B2G)ঃ ব্যবসা-থেকে-সরকার ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় খাতের মধ্যে। এটি সাধারনত ব্যবহৃত হয়ে থাকে রাষ্ট্রীয় কেনা/বেচা, লাইসেন্স
সংক্রান্ত কার্যাবলী, কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে।
• গ্রাহক-থেকে-গ্রাহক (C2C)ঃ গ্রাহক-থেকে-গ্রাহক ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় একাধিক ব্যক্তি ও গ্রাহকের মধ্যে। ইলেকট্রনিক বাজার ও অনলাইন নিলাম এর মাধ্যমে সাধারণত এই ধরনের বাণিজ্য সম্পাদিত হয়।
• মোবাইল কমার্স (m-commerce)ঃ মোবাইল কমার্স ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয়। তারবিহীন প্রযুক্তি যেমন মোবাইল হ্যান্ডসেট বা পারসোনাল ডিজিটাল অ্যাসিস্টেন্ট (PDA) এর মাধ্যমে। তারবিহীন যন্ত্রের মাধ্যমে তথ্য আদান-প্রদানের গতি ও নিরাপত্তা বৃদ্ধির সাথে সাথে এই ধরনের বাণিজ্য জনপ্রিয়তা লাভ করছে।
ই-কমার্স নিয়ে আর বিস্তারিত গেলাম না, এবার যে বিষয়টি নিয়ে লিখব তা হলোঃ “ই-কমার্স ও এমএলএম”
বাংলাদেশে মাল্টি-লেভেল মার্কেটিং বিষয়ক আইন হয়েছে, এটি অবশ্যই একটি বৈধ ও স্বীকৃত ব্যবসা। যদিও সাময়িক লাইসেন্স বন্ধ।
বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় “ই-কমার্সের নামে এমএলএম” এটা কিভাবে সম্ভব?
👉 ই-কমার্স কোন ব্যবসার ধরন নয় বা এই নামে এখনও আইন নেই, এই নামে ট্রেড লাইসেন্সও ইস্যু হয় না।
👉 যে কোন ব্যবসায়িক, শিল্প প্রতিষ্ঠান এমনকি সেবামূখী প্রতিষ্ঠান ই-কমার্সকে প্রচার-প্রচারনা, যোগাযোগের মাধ্যম বা “টুলস” হিসেবে বেছে নেয় ই-কমার্স-কে।
➡️ তাহলে প্রথমে একটি প্রতিষ্ঠান এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান হতে হবে এরপর এটি যখন ই-কমার্স এর সহযোগিতা নেয় তবে এটি একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করল কিন্তু এটিকে শুধু ই-কমার্স বলার কোন সুযোগ নেই। কারন ই-কমার্স কোন ব্যবসার ধরন হতে পারে না। বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানই কোন না কোনভাবে ই-কমার্সের সুযোগ নিচ্ছে কিন্তু প্রতিটি ব্যবসারই পৃথক পৃথক ধরন রয়েছে।
➡️ একই সাথে কিছু প্রতিষ্ঠান, ই-কমার্স এর সুযোগ নিয়ে পুরো সিস্টেমকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
🙄 যেসব এমএলএম কোম্পানীগুলো আইনের ফাঁকগলে বের হওয়ার জন্য বা নিজেদের নিরাপদ রাখার জন্য ই-কমার্স বলে চালিয়ে দিচ্ছে তাদের কারোর ট্রেড লাইসেন্সে কি “ই-কমার্স” লেখা রয়েছে? দেখে নিন কি লেখা আছে।
এমনটি লেখার সুযোগ নেই যেহেতু এই বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
আবার অনেক প্রতিষ্ঠান নিজেদের অ্যাফিলিয়েট সিস্টেম বলে আসছে, এটিও ভুল কারন নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্যগুলো এড়িয়ে গিয়ে অস্বীকার করার উপায় নেই।
কিন্তু মোদ্দাকথা হলো, এমএলএম, ই-কমার্স বা অ্যাফিলিয়েট যাই হোক না কেন যে সিস্টেম দিয়ে মানুষকে ঠকানো হয় তা কখনও বৈধ নয়। এবং তা কখনও স্থায়ী হতে পারে না।
✊ আসুন আমরা ই-কমার্স টুলস ব্যবহার করে এমএলএম এর প্রচার ও প্রসার বাড়িয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করি। মিথ্যে ও প্রতারণামূলক কোন কর্ম থেকে বিরত থাকি। অন্য যে কোন ব্যবসার মতো এমএলএম কোম্পানীগুলোও ই-কমার্স ব্যবহার করে নিজেদের বিক্রয়, প্রচার-প্রসার বাড়াতে পারেন। কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

Leave a Reply
You must be logged in to post a comment.