Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
সফল হতে যাচ্ছে কি এমএলএম বন্ধের প্রচেষ্টা? – M Rahman Arif

সফল হতে যাচ্ছে কি এমএলএম বন্ধের প্রচেষ্টা?

প্রথম যখন দেশে টেলিভিশন আসা শুরু করলো তখন মাওলানারা এর বিরুদ্ধে গর্জে উঠল। তারা বললো ‘টেলিভিশন দেখা হারাম’, ‘এটি ইসলামের দৃষ্টিতে জঘন্য কাজ’, ‘যে ঘরে টেলিভিশন থাকবে সে ঘরে ফেরেশতা আসবে না’ ইত্যাদি। এরপর যখন টেলিভিশনে আযান শুরু হলো তখন মাওলানারা ধীরে ধীরে টেলিভিশনের পক্ষে যেতে লাগলো। এখন প্রতিদিনই কোন না কোন চ্যানেলে ইসলামী অনুষ্ঠান থাকে।নতুন নতুন ইসলামী চ্যানেল আসছে। দৃশ্যপট পাল্টে গেল শুধু সময়ের ব্যবধানে। এভাবেই মানুষের মনোভাব পরিবর্তন হয়।

বিজ্ঞানের অভূতপূর্ব আবিস্কারকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটিই মূখ্য বিষয়। আবিস্কার বা আবিস্কারকের কোন দোষ দেয়ার সুযোগ নেই। প্রথমে জানতে হবে, বুঝতে হবে তারপর আলোচনা বা সমালোচনা করতে হবে। সেকালের মাওলানাদের মতো একঘেঁয়ে সমালোচনা করে যারা মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতিকে খাঁদে ফেলার চেষ্টা করছে তারা কখনও বুঝার চেষ্টা করেনি নেটওয়ার্ক মার্কেটিং কি। তারা শুধু মানুষকে বোঝানোর চেষ্টা করেছে কিভাবে এমএলএম দ্বারা মানুষ প্রতারিত হয়। সারা বিশ্বে যে বিষয়টি সমাদৃত হয় তা এদেশে প্রতারণার হাতিয়ারে পরিনত হয়। ফিলিপ কটলার, বিল গেটস, বিল ক্লিনটন যখন নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতির বাহাবা দেয় সেই একই বিষয়ে আমাদের সাংবাদিক বোদ্ধারা মুখরোচক সমালোচনায় ব্যস্ত হয়।
প্রচলিত কথায় আছে, ‘যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে’। কথাটি মাল্টিলেভেল মার্কেটিং এর ক্ষেত্রেও সত্য, অনেক অনাকাঙ্খিত প্রতারণার শিকার হয়েছে মানুষ কিছু অসৎ ও মুনাফালোভীদের কারণে। আর এসব ঘটনাকে চুম্বকের মতো গিলেছে পত্রিকাগুলো, মুনাফালোভীদের পেছনে না লেগে লেগেছে পুরো সিস্টেমের পেছনে। বিষয়টা অনেকটা টেলিভিশনের মতো। সমাধান কারো কাছে নেই, না সরকারের কাছে, না সাংবাদিকদের কাছে। অনেক চেষ্টায় এমএলএম আইন হলো কিন্তু বুঝার লোক নেই, আইন নিয়ে কাজ করার লোক নেই। আইনটা পড়লে মনে হবে প্রতারণা ঠেকানোর আইন, এমএলএম পরিশুদ্ধতার আইন নয়। বাস্তবিক অর্থে আইনের পরিপক্কতাই প্রতারণা বন্ধের অন্যতম উপায়। মাল্টিলেভেল বিষয়ে ‘অজ্ঞতা’ বিষয়টির জন্য খুবই বিপদজনক। আইনের ধারক-বাহকদের অজ্ঞতা আরো বিপদজনক। শুধু এমএলএম বন্ধ করে দেযার হুংকার দিলেই চলবে না শুদ্ধতার রাস্তা তৈরীর দায়িত্বও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

কোন কিছুই আমরা জাতি হিসেবে সহজে পাইনি, অনেক কষ্ট করে বা কাঁঠখড় পুঁড়িয়ে আমাদের সব অর্জন। এটা আমাদের দূর্ভাগ্য বলা যাবে না- এটাই আমাদের পথ। কে বেকার হয়েছে, কে পুঁজি হারিয়েছে তা বিবেচ্য বিষয় নয় কারণ আমরা নিজেরা যেমন কষ্ট করে অর্জন করেছি সেভাবে অন্যরাও কষ্ট করে অর্জন করবে। ‘কাউকে ছাড় দেয়া হবে না’- এমনই মনোভাব আমাদের। একজন অপরাধ করেছে তাই জেলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাধানের পথ খুঁজে দেয়ার কোন মানুষ নেই। অর্থাৎ একজনের অপরাধে লক্ষ লক্ষ মানুষকে শাস্তি। এ বিষয়ে লেখার কেউ নেই, কিন্তু মাল্টিলেভেল নিয়ে মন্ত্রীর হুশিয়ারী প্রচ্ছদে ছাপানোর পত্রিকার অভাব নেই।

ধন্যবাদ

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply