পেশা হিসেবে কেন মাল্টিলেভেল মার্কেটিং সফল হচ্ছে না এ প্রশ্নটি অনেকেরই মনে আসে। এ প্রশ্নটির উত্তর আমাদের অনেকেরই জানা থাকলেও আমরা তা প্রকাশ করতে পারছি না। প্রত্যেকে যার যার অবস্থান থেকে অসংখ্যবার চেষ্টা করেও একটা স্থিতিশীল অবস্থায় নিজেকে প্রতিষ্টা করতে পারছে না, যা এমএলএম বিষয়টি পেশায় পরিণত হওয়ার প্রধান অন্তরায়। মুষ্টিমেয় কিছু নেটওয়ার্ককার যে সফলতার ডানা মেলে উড়ছে তা দিয়ে কখনো একটা সমষ্টিক অর্থনীতি বা দেশের চিত্র ফুঁটে উঠে না। এখনও পর্যন্ত সে ধরনের কোন সফল পরিসংখ্যান আমরা গড়ে তোলতে পারিনি যা দিয়ে নতুন প্রজম্মকে আকৃষ্ট করা যায়। যে ভয়াবহতা, মহামারী আর প্রতারণার অভিনব সব কৌশল দিয়ে এমএলএম পদ্ধতিকে সর্বনাশ করা হয়েছে তা থেকে মুক্তির সম্ভাবনা অনেক কঠিন। কিছু বেকারের ঘুরপাক আর সুযোগ-সন্ধানীদের সেটআপ গেম এর জন্য যারা এই ঘাটে ভিড়ছে তারাও একটা সময় হতাশাগ্রস্থ হয়ে মাঠ ত্যাগ করছে। কক্সবাজার আর নেপালের হোটেল এলাকা গরম করে মাল্টিলেভেলের ভিত্তি মজবুত করা যাবে না। পিভি আর পয়েন্টের গেম বেশিদিন দীর্ঘস্থায়ী হতে পারে না। যারা যত দ্রুত সত্য উপলদ্ধি করতে পারছে তারা তত দ্রুত সরে পড়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছে।
গত ১৩বছর পূর্বে আমরা যারা একটা নতুনত্বের আভাস পাচ্ছিলাম সে আমাদেরই অনেকে এখন দূরে সরে পর্যবেক্ষকের ভূমিকায়, যখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তখন আবার ফিরে আসা হবে মনোভাব এমনই। কিন্তু বুঝে যাওয়া মানুষগুলো যত দূরে সরে থাকবে ততই এমএলএম পদ্ধতিতে অমঙ্গল লেগে থাকবে। মাল্টিলেভেল মার্কেটিং এর এত রুপ পৃথিবীর কোথাও নেই আর এজন্যই বারবার আমরা পথ হারাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা কোন পথে হাঁটছি। এতকিছুর পরেও কিছু ছেলে-মেয়ে যখন মাল্টিলেভেল মার্কেটিং-কে আদর্শ মনে করছে তাহলে নির্দ্বিধায় বলতে হবে এখনও কিছু অবশিষ্ট আছে। আগামী বছরগুলোতে যদি মাল্টিলেভেল মার্কেটিং বিষয়টিকে পরবর্তী প্রজম্মের কাছে সম্মানিত ও সফল পেশা হিসেবে প্রমাণ করতে হয় তবে প্রথমে নিজেদের ভুলগুলো স্বীকার করে সঠিক পথ বেছে নিতে হবে। যদি সঠিক পথ বেছে নেয়ার সক্ষমতা না থাকে তবে তা অর্জন করতে হবে।নেটওয়ার্ক মার্কেটিং এর নামে গ্যাম্বলিং করা, বিনিয়োগ সংগ্রহ করা, পয়েন্ট বিক্রয় করা, ডলারের প্রত্যাশায় উচ্চমূল্যে পণ্য বিক্রয় করা, সেটআপ গেম খেলে পদবী অর্জন করা এ সবই আত্নঘাতী। এসব কারণেই আপনি যতই অর্জন করুন না কেন প্রতিনিয়ত আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা শুধু নিজেদের সময়টাকে ভালো করার চেষ্টা না করে ভবিষ্যত প্রজম্মের দিকেও লক্ষ্য রাখতে হবে তবেই মাল্টিলেভেল মার্কেটিংকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পথ আরো একধাপ এগিয়ে যাবে।
লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply
You must be logged in to post a comment.