Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
এমএলএম এর হারানো সম্মান ফিরিয়ে আনুন – M Rahman Arif

এমএলএম এর হারানো সম্মান ফিরিয়ে আনুন

আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা চায়ের দোকানে বসে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনার ঝড় তুলে।
স্কুলের গন্ডি না পেরুলেও সারাবিশ্বের নিয়মিত খবর তাদের নখে দর্পণে। শুধু তাই নয় এমন অসংখ্য মানুষের দেখা মিলবে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত এবং কোন সরকারী কিংবা বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু তাদের সাথে আলোচনায় আপনার সন্দেহ জাগবে তাদের শিক্ষার মান নিয়ে, পড়ে বা বুঝে নয় শুনেই যারা বিতর্কে জড়িয়ে পড়ে। এমএলএম মানে একজন ডানে আর একজন বামে ব্যস এটুকুই যথেষ্ট আসর জমানোর জন্য। এমন সব উদাহরণ আর পরিসংখ্যান আপনার সামনে দাঁড় করাবে যা কিনা আপনি আট-দশ বছর এ লাইনে গবেষণা করেও খুঁজে পাবেন না। আজ এমএলএম জগতের মানুষগুলো যারা কিনা এটিকে ঘিরে স্বপ্ন দেখছিল তারা এমন এক সময় অতিবাহিত করছে যা বলা বাহুল্য।পত্রিকার পাতা উল্টোতেই দেখতে পাবেন যত ধরনের প্রতারণা আছে তার পিছনে এমএলএম গন্ধ খুঁজে বেড়ায় প্রত্যেকে। অনিয়ন্ত্রিত, অবহেলিত আর সুযোগ সন্ধানীদের কারণে এমএলএম এর এই দশা তা কেউ বিশ্বাস করছে না যেন ‘জন্মই তার আজন্ম পাপ’।

যাই হোক একজন মানুষ পরিচয় লাভ করে তার পেশার মাধ্যমে যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল কিংবা ব্যাংকার ইত্যাদি। তেমনি কিছু স্বল্প ও উচ্চ শিক্ষিত মানুষের স্বপ্ন ছিল এমএলএম-কে ঘিরে এর মধ্যে কারো ধারণা ছিল সঠিক কারো বা ভুল। আমরা হয়তো সঠিকের দিকেই এগোচ্ছিলাম ধীর লয়ে কারণ আমরা কোন কিছুই সহজে অর্জন করতে পারিনি। একটা ডিনামাইট যে কতটা ধ্বংসাত্নক তা আমরা জানি কিন্তু এও জানি যে সভ্যতার সংস্কারে এর অবদান অনস্বীকার্য। এমএলএম এর ধ্বংসাত্নক দিকগুলোই আমাদের আঘাত হানল কারণ আমরা কখনই প্রস্তুত ছিলাম না। আমরা এখনো প্রয়োজন মনে করিনা একটা আইনের। মাল্টিলেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর ধ্বংসযজ্ঞ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছে যারা এপথে শান্তি খুঁজতে চেয়েছে। খুব অল্প সময়ের মধ্যে রক্তচোষা প্রাণীগুলো চুষে ফেলল, তুলে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা ঠিক শেয়ার বাজারের ন্যায় আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের ন্যায় নেটওর্য়াকাররা নতুন খবরের অপেক্ষায় চেয়ে রইল।যারা মনে করে বাংলাদেশে এমএলএম পার্ট শেষ তবে তারা ভুল করবে কারণ এখনো শুরুই হয়নি। নেটওয়ার্কারদের এখন প্রধান ও অন্যতম কাজ
হলো হারানো সম্মান ফিরিয়ে আনা। ইনভেস্টমেন্ট, ক্লিক আর শেয়ার এর মতো এমএলএম নামধারী প্রতিষ্ঠানগুলোর সুযোগ সন্ধানী উদ্যোক্তা,লিডারদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে বা এড়িয়ে যেতে হবে।সময়ের পরিবর্তনের সাথে সাথে এদেশে এমএলএম আইন ও নীতিমালা সবই হবে।

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply