Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন-২০১৩ এবং আমাদের নৈতিক বিজয় – M Rahman Arif

মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন-২০১৩ এবং আমাদের নৈতিক বিজয়

আমরা নৈতিক বিজয় লাভ করেছি মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন ২০১২ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের মাধ্যমে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো উক্ত আইনের জন্য যারা দ্বিধাহীন চিত্তে কাজ করেছেন তাদের, কারণ আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি তারা কিভাবে একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে এই আইনের জন্য কাজ করেছেন। শুধু যে তারা দায়িত্ব পালন করেছেন তা নয় দেশের জন্য ও দেশের সাধারন মানুষকে এমএলএম প্রতারণা ও ভোগান্তি থেকে পরিত্রাণ দেয়ার জন্য অনেক কষ্ট সয়ে গিয়েছেন। আমি ও আমার সম্মানিত পাঠকগণ তাদের কাছে কৃতজ্ঞ। আমরা স্মরণ করে দিচ্ছি সেইসব ঘৃণ্য ব্যক্তিত্বদের যারা এমএলএম আইন এর বিপক্ষে অবস্থান নিয়েছিল যারা সাধারণ মানুষের রক্তচোষার জন্য নতুন নতুন বিজনেস প্লান তৈরী করে আসছিল, এদেশে এখনো অনেক ভালমানুষ আছেন যারা দেশের মঙ্গলার্থে নিজেকে বিলিয়ে দিতে পিছপাঁ হননা। আবার এমন মানুষ আছে যারা প্রতারণার বিশাল জাল বিছিয়ে নিজেকে মহাগুরুত্বপূর্ণ মনে করে। মুখোশপরা ভদ্রলোকরা কখনো এদেশের আপামর জনসাধারনের মঙ্গল চায় না তারা শুধু তালমিলিয়ে চলতে চায়।
আমরা আরো একধাপ এগিয়ে গেলাম আমাদের পূর্ণ বিজয়ের পথে। আমরা সামাজিক স্বীকৃতি পেয়ে নিজেকে মাল্টিলেভেল মার্কেটিং এর সদস্য হিসেবে পরিচয় দিতে আর দ্বিধান্বিত হবনা। এ আইন আমাদের গন্ডিবেধেঁ দিবে এ আইন আমাদের চলার পথ দেখিয়ে দিবে। কিন্তু আমরা বিবেকের চোখ কখনো বেধেঁ রাখবো না, আমরা আইনের ফাঁক গলিয়ে মানুষের ক্ষতির কারণ হবনা। আমরা দেখিয়ে দিতে চাই মাল্টিলেভেল মার্কেটিং মানুষের জন্য, প্রতারকদের জন্য নয়। সবাইকে আবার অভিনন্দন আমাদের বিজয়ের জন্য।

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply