Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
আসুন আমরা একসাথে সঠিক এমএলএম করি – M Rahman Arif

আসুন আমরা একসাথে সঠিক এমএলএম করি

বর্তমান পরিস্থিতিতে মাল্টিলেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত সকল কোম্পানী, সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানসমূহের সকল পরিবেশক, গ্রুপ লিডার, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এমএলএম লেখক, প্রতিনিধিসহ সকল শুভাকাঙ্খিগণ একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে মাল্টিলেভেল মার্কেটিং এর ব্যপক প্রসার ও প্রচারণার জন্য কাজ করতে হবে।
কিছু সুবিধাবাদী, স্বার্থান্বেষী, মুনাফাখোর ব্যবসায়ীর হাতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হলো এমএলএম পদ্ধতি, পত্রিকাগুলো উঠে-পরে লাগল্ এর পেছনে, ভাল-মন্দের বাছ-বিচার না করে শুধু নেগেটিভ বিষয়গুলোই তুলে ধরল সাধারন মানুষের সামনে। সব ধরণের এমএলএম প্রতিষ্ঠানই ধোঁকাবাজী করে ব্যবসা করছে- এমন খবরকে প্রাধান্য দিয়ে পত্রিকাগুলো এমএলএম বিষয়টিকে মুখরোচক করে তুললেন। প্রতিষ্ঠান
যেমনই হোক প্রতারণা করলেই তা এমএলএম কোম্পানী হয়ে যায়। দীর্ঘ সময় পরে হলেও এমএলএম আইন হওয়ায় অন্তত একটি বিষয় স্পষ্ট হয়ে যাবে তা হলো এমএলএম নামে প্রতারণার তেমন সুযোগ থাকবে না। যদি কেউ প্রতারণা করার উদ্দেশ্যে নামে তবে তা সরকারের কাছে নথিপত্র জমা দিয়ে করতে হবে অর্থাৎ লাইসেন্স নিয়ে করতে হবে। হুজুগের বশবতী হয়ে যারা এমএলএম প্রতিষ্ঠান করেছে তারাই
মূলত এমএলএম ব্যবসার ক্ষতিটুকু করেছে। আমি ব্যক্তিগতভাবে অধিকাংশ ব্যক্তিকে এমএলএম কোম্পানী না করার পরামর্শ দিয়েছি কারণ তারা অনেকেই এমএলএম পদ্ধতির বিষয়ে জানতেন না। সর্বশেষ আমি আমার এক বন্ধুকে ‘ডিসকাউন্ট এজেন্ট’ নামে কোম্পানী না করার পরামর্শ দিয়েছিলাম কিন্তু তবু সে করল এবং যতটা মনে পড়ে পাঁচ মাস পর এই বছরই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিল। ডাবল-রিডাবলের খেলা কিংবা অনলাইন সার্ভের দিন হয়তো শেষ, কিন্তু যারা ক্ষতিগ্রস্থ হলো তাদের সাথে কেউ নেই সরকারও নেই, কোম্পানীও নেই। এমএলএম প্রতিষ্ঠান যেমনই হোক না কেন প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে তাকে সবাই বয়কট করতে হবে। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি তা যখনই প্রতারক হিসেবে
চিহ্নিত হবে তখনই তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, একই ভুল দু’বার করা যাবে না। দু’চারটি প্রতিষ্ঠানের জন্যে এমএলএম প্লাটফর্মটিকে নষ্ট করা যাবে না। যে প্রতিষ্ঠানটিকে আপনি প্রাণের চেয়ে বেশি ভালবাসেন তা দুষিত হলে আপনিও দুষিত হবেন। আমি নির্দিষ্ট কোন কোম্পানীকে কখনও দোষারোপ করিনি এখনও করছি না কিন্তু ঐসব প্রতিষ্ঠানগুলোকে বলছি সেসব প্রতিষ্ঠান সম্পূর্ন মিথ্যের ওপর ভিত্তি নিয়ে গড়ে উঠা। আমি কখনোই একজন মানুষের সামর্থ্যকে খাট করে দেখি না। কিন্তু আমরা কেউ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাকে মেনে নিতে পারি না বলেই অন্যের পরামর্শ যদি আমাদের চিন্তা শক্তিকে অতিক্রম করে তখন আমরা সহজে আঘাত করি। আমরা নিজেদেরকে পরিপূর্ণ মনে করছি আর এজন্যই নিজেদের অজ্ঞাত বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। একজন ক্রেতা যেমন একটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেমনি একজন পরিবেশক যেকোন এমএলএম কোম্পানীর জন্য গুরুত্বপূর্ণ। মূলত পরিবেশকরাই একটি এমএলএম প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে ভূমিকা পালন করে। ভাল কিছুর জন্য দেশের সবক’টি এমএলএম প্রতিষ্ঠানের পরিবেশকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে অর্থাৎ প্রত্যেকে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ভাল-মন্দ, সুযোগ-সুবিধাসমূহ
শেয়ার করা, একে অন্যের বিপদে-আপদে সহযোগিতা করা ইত্যাদি। এমন অনেক সুযোগ সন্ধানী পাবেন যারা ১০ মাসে দ্বিগুনের লোভে এসেছিল এমএলএম করতে এখন তারাই বিপক্ষে কথা বলছে। দুষ্ট লোক যাতে এমএলএম ব্যবসায় বিচরণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখনি প্রকৃত সময় নিজেদের
অবস্থান তুলে ধরার। যারা প্রতারিত হয়েছেন কিন্তু এখনও বিশ্বাস রাখেন এমএলএম এর ওপর তাদের আবার ফিরিয়ে আনতে হবে। বেছে নিতে হবে ভাল প্রতিষ্ঠান আর একসাথে কাজে এগিয়ে যেতে হবে। আগামী ২বছর হবে এদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য এসিড টেস্ট, কারা সফল হবে আর কারা ব্যর্থ
হবে এর মধ্যে নির্ধারণ হবে। আমরা এখনো সংঘটিত হতে পারিনি, আমরা বিশ্বাস জাগাতে পারছিনা এমএলএম আইনের পর এদেশে ভাল কিছু হবে, এবার সঠিক পথ আমরা খুঁজে পাব। নিজেদের গ্রহনযোগ্য করতে হবে অন্যের কাছে আর এজন্য অবশ্যই ভাল পথ বেছে নিতে হবে বিপরীতে এমএলএম ব্যবসা ছেড়ে অন্য পথ ধরতে হবে। যদি এদেশে একটি মাত্র সঠিক এমএলএম কোম্পানী থাকে তবে সেখানে নিজেকে উজাড় করে দিয়ে কাজ করতে হবে সাফল্যের জন্য। আপনার প্রতিষ্ঠানের দূর্বল দিকগুলো ঢেকে রাখার চেষ্টা করবেন না বরং এর থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষকে বলুন যদি কর্তৃপক্ষ আপনাকে অগ্রাহ্য করে তবে অন্য কোন কোম্পানীতে কাজ শুরু করুন। যদি মনে করেন আপনার দ্বারা নতুন কোন কোম্পানীতে কাজ করা সম্ভব নয় তবে অবশ্যই জেনে নিন আপনি এমএলএম করতে শিখেননি আপনি এতদিন কোম্পানীর সাইনবোর্ড বিক্রয় করেছেন। যে কোম্পানীর সাইনবোর্ড বিক্রয় করেছেন সে কোম্পানীটি কোন কারনে অপরাধী হয় তখন আপনার বলার কিছুই থাকবে না। নিজেকে এখনই সামর্থ্যবান করে তুলুন যাতে কোন প্রতিষ্ঠানের নিকট নিজেকে দ্বায়বদ্ধ থাকতে না হয়। আপনার দৃষ্টিতে
যদি আপনার প্রতিষ্ঠানটি সঠিক ও সেরা হয় তবে আমাদেরও আমন্ত্রণ করতে ভুলবেন না।

[ আমার কোন লেখা কাউকে হেয় করা কিংবা কোন প্রতিষ্ঠানের পক্ষে নয়, শুধু সাধারন পরিবেশকদের স্বার্থে লেখা। ]

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply