Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
নেটওয়ার্কার মানে একজন ধৈর্য্যশীল ব্যবসায়ী – M Rahman Arif

নেটওয়ার্কার মানে একজন ধৈর্য্যশীল ব্যবসায়ী

লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে, দিনরাত পরিশ্রম করে, বিভিন্ন স্থান হতে পণ্য সংগ্রহ করে একজন ক্ষুদ্র ব্যবসায়ী বসে আছেন ক্রেতার অপেক্ষায়। এক ঘন্টা, দুই ঘন্টা এভাবে কখনো কখনো ৫/৬ ঘন্টায়ও ক্রেতা মিলে না এরপরও ব্যবসায়ী বসে আছেন ধৈর্য্য ধরে।

মাস শেষে দোকান ভাড়া/অফিস ভাড়া, ঘর খরচ, স্টাফ বেতন নিজের খরচ এসব কিছু নির্ভর করে বিক্রয়ের উপর, এভাবেই ব্যবসা মানুষকে ধৈর্য্যশীল হতে শেখায়, অনেক চাপ নিয়েও ক্রেতার সাথে হাসিমুখে কথা বলার নামই ব্যবসা।

নেটওয়ার্ক মার্কেটিং একটি ব্যবসা, এখানে অস্থিরতার স্থান নেই। যাদের বেশি তাড়া আছে তারা এখানে ঝুঁকিপূর্ণ। শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও ঝুঁকিপূর্ণ বিশেষ করে যারা এখানে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে। আপনার অস্থিরতা অন্যদের ভোগান্তির কারন হবে তাই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় ধৈর্য্য অত্যাবশ্যক।

আপনার অনেক ব্যস্ততা, অনেক অভাব, অনেক দ্রুত কিছু করার ভাবনা এসব ছেড়ে আসতে হবে। এখানে স্বপ্নের সাথে লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে স্বপ্ন বাস্তবায়নের জন্য। নেটওয়ার্ক মার্কেটিং একটি ব্যবসা, তাই এখানে অধ্যবসায়ের বিকল্প নেই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাল একটা অবস্থান তৈরীর জন্য।

দেখুন-জানুন-শিখুন এরপর সিদ্ধান্ত নিন, পরিকল্পনা করুন, লক্ষ্য স্থির করুন এবং ঝাঁপিয়ে পড়ুন।

যার হাতে রিজিক তিনিই ফয়সালা করেন আমরা শুধু চেষ্টা করতে পারি। এই নেটওয়ার্ক মার্কেটিংই আপনাকে ধনী বানাবে এমনটি নয়।

এখানে এসে এখান থেকে শিখে অনেকে রাতারাতি সেলিব্রেটি হয়ে গেছেন, এখান থেকে শিখে অনেকে ভিন্ন ভিন্ন পেশায় নিজেদের অবস্থান সমুন্নত করেছেন এমন উদাহরন অসংখ্য কারন এখানে মানুষকে এমন কিছু শেখায় যা অন্য কোথাও নেই।

নেটওয়ার্কার মানে আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা আপনাকে ধৈর্য্যশীলতা শেখায় তাই একজন নেটওয়ার্কার মানে একজন ধৈর্য্যশীল মানুষ।

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply