Deprecated: Calling get_class() without arguments is deprecated in /home/marketb1/mrarif.sellerhaat.com/wp-content/plugins/slider-image/includes/class-hugeit-slider-frontend-scripts.php on line 9
এখনো সময় হয়নি তর্ক করা – M Rahman Arif

এখনো সময় হয়নি তর্ক করা

১৯৯৯/২০০০ সাল থেকে ২০১২ সময়টুকু যেন মাল্টিলেভেল
মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য সবচেয়ে লজ্জাজনক সময়কাল। এখনো আমরা দূরে সরে যাইনি,
অপেক্ষায় আছি একটি ভাল এমএলএম আইনের একটি চমৎকার এমএলএম শিল্পের জন্য। আপনাকে মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসায় স্বাগতম এজন্য যে এ শিল্পের প্রসারে সচেতন মানুষের আগমন খুবই প্রয়োজন। কতিপয় ছদ্মবেশী লোক খুব কৌশলে এ ব্যবসার আপাদমস্তক সর্বনাশ করে নিজেদের আখের গোছিয়েছে। ঐ লোকগুলোই বাংলাদেশে এমএলএম আইনের বাধা হয়ে দাঁড়িয়েছে। সঠিক এমএলএম ব্যবসায় আগ্রহীদের স্বাগতম, যারা পরের কল্যাণকামী, যারা সত্যকে আকঁড়ে ধরতে পছন্দ করে তাদের এ ব্যবসায় স্বাগতম।

আমি বাসে চড়ে যাওয়ার সময় কিংবা কোন লোকালয়ে মানুষের কাছ থেকে অনেক শুনেছি ‘ধোঁকাবাজি ব্যবসা’ ‘বাটপারি ব্যবসা’ কিংবা ‘প্রতারক চক্র’ ইত্যাদি। যারা মাল্টিলেভেল ব্যবসা সম্পর্কে তারা অবশ্যই একে মন্দ বলবেন না কিন্তু যারা একে ব্যবহার করেছেন অথবা কারো দ্বারা প্রতারিত হয়েছেন তারা অবশ্যই এমনই বলে থাকেন।এ পদ্ধতিকে দোষ দেয়ার কিছু নেই, দোষী তারা যারা জেনেও আপনাকে সময়মত সচেতন করেনি।

এমএলএম আইন সংক্রান্ত একটা মিটিং-এ মন্ত্রনালয়ের সচিব সাহেব আমাকে জিজ্ঞাসা করেছিলেন ‘আরিফ, মাল্টিলেভেল ব্যবসাকে একেবারে নিষিদ্ধ করে দিলে কি ভাল হয়না, এতোসব ঝামেলার প্রয়োজন কি’? আমি বললাম, ‘স্যার, যে বিষয়টা সারা বিশ্বে ছড়িয়েছে এবং সাড়া ফেলতে সক্ষম হয়েছে সে বিষয়টিকে এড়িয়ে গেলে আমরা কি পিছিয়ে পড়বনা, বরং একটা পরিপূর্ণ আইন করে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে সে চেষ্টা আমরা করি না কেন’।

আমরা ঘটে যাওয়া ঘটনা দ্রুত ভুলে যাই- সেটা যত খারাপ বা ভাল হোক না কেন, মাল্টিলেভেল মার্কেটিংকে যারা পুঁজি করে ধনকুবের হয়েছে আর লক্ষ লক্ষ সাধারন মানুষ নিজের তিল তিল করে গড়ে তোলা সঞ্চয় ও শেষ সম্বলটুকু হারিয়েছে তাদের আমরা ভুলে গিয়েছি, সেই সময়টাও ভুলতে বসেছি হয়তো শীঘ্রই ভুলে যাব। যখন আমরা একটি পরিপূর্ণ আইন পাব, একটি এমএলএম পরিবেশ পাব তখন সর্বস্ব হারানো মানুষগুলোর কথা পূর্বে স্মরণ করবো। এখন আমরা কারো সাথে তর্কে যাবনা কারণ এখনো সময় হয়নি তর্ক করার।

লেখক : এম. রহমান আরিফ

Leave a Reply